শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬



বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের

মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আওয়ামীলীগ সমর্থকদের হাতে এক যুবদল কর্মীকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মথুরকান্দি বাজার মসজিদ মার্কেটের সামনে রাস্তায় এ ঘটনাটি ঘটে। হামলার পর গুরুতর আহত তোফাজ্জল হোসেন ওরফে কালাগাজী (৩৫) কে আশংকাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আহত যুবদল কর্মী তোফাজ্জল হোসেন ওরফে কালাগাজীর স্ত্রী মোছা: সাবিনা আক্তার বাদিনী হয়ে প্রতিপক্ষের ৮ জনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মামলার অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্থানীয় আদাং গ্রামের মৃত আব্দুল কদ্দুছ এর পুত্র কামাল মিয়া ও জামাল,মৃত টুকু মিয়ার পুত্র আনামত, আনামতের পুত্র আকরাম,কেরামত আলীর পুত্র শামীম,মৌয়াকুড়া গ্রামের ডাঃ শাহ মোস্তফা কামালের পুত্র বুরহান উদ্দিন আওলাদ,মথুরকান্দি গ্রামের লকিছ মিয়ার পুত্র মনির মিয়া ও কালিপুর গ্রামের চান মিয়ার পুত্র সোলেমান কে দায়ী করা হয়।

আহত তোফাজ্জল হোসেন ওরফে কালাগাজী সলুকাবাদ ইউনিয়ন যুবদলের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও আদাং গ্রামের মঞ্জু মিয়ার পুত্র। অভিযোগে প্রকাশ, ঘটনার সময় মথুরকান্দি বাজারে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি পূর্বঘোষিত সভায় যোগ দেন সলুকাবাদ ইউনিয়ন যুবদলের কর্মী তোফাজ্জল হোসেন ওরফে কালাগাজী।

ঐ মিটিং এ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য বুরহান উদ্দিন আওলাদ দলীয় কর্মী তোফাজ্জল হোসেন ওরফে কালাগাজীর সাথে তুমুল বাকবিতন্ডায় লিপ্ত হয়ে আওয়ামীলীগ সমর্থিত অপরাপর লোকজনকে মোবাইল ফোনে ঢেকে এনে ঘটনাস্থলে সংঘবদ্ধ করেন। আওয়ামীলীগ সমর্থিত লোকজন বিএনপির প্রভাবশালী কর্মী বুরহান উদ্দিন আওলাদের নির্দেশে প্রাণনাশের লক্ষ্যে অতর্কিত হামলা করে তোফাজ্জল হোসেন ওরফে কালাগাজীর মাথার পিছন দিকে ধারালো ছুরিকাঘাত করে কাটা ছিদ্রয়ুক্ত জখম করে।

অপরাপর লোকজন ডানচোখে ঘুষি মেরে রক্তাক্ত ফোলা জখম এবং কাঠের রুইল ও লোহার রড দ্বারা এলোপাতাড়িভাবে মারপিটক্রমে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ফোলা বেদনাদায়ক জখম করে। বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ উল্লাহ হামলার ঘটনা ও অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযোগ প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews