শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও

  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬



ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) উদ্যোগে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় পৌর শহরের মুন্সিপাড়া-সিপি রোড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কেন্দ্রটির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এ এইচ এম নুরুল আনোয়ার, মিল্ক ভিটার ব্যবস্থাপনা কমিটির সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. আরিফুজ্জামান ও এস এম আরিফুল ইসলাম, মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (টেকনিক্যাল অ্যান্ড অপারেশন) মো. এনায়েত করিম চৌধুরী, উপমহাব্যবস্থাপক (সমিতি) আমির কুমার মল্ল, ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. রুবানা তানজিন, উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও সাধারণ সম্পাদক মুক্তার  হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট পৌর দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি এ কে এম জাকির হোসেন মণ্ডল (কৌশিক)।

মন্ত্রী বলেন, স্থানীয়ভাবে দুগ্ধ সংগ্রহ ও সংরক্ষণের এমন কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা না থাকায় এতদিন খামারিদের নানা সীমাবদ্ধতার মধ্যে পড়তে হতো।  এটি চালু হওয়ায় ঘোড়াঘাটসহ আশপাশের এলাকার দুগ্ধ খামারিরা ন্যায্যমূল্যে দুধ বিক্রির সুযোগ পাবেন।

নতুন এ কেন্দ্রটির দৈনিক চার হাজার লিটার দুধ শীতলীকরণ ও সংরক্ষণের সক্ষমতা রয়েছে।পাশাপাশি দুধ সংগ্রহ, সংরক্ষণ ও সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews