শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল পীরগঞ্জে অসহায় মহিলার টাকা আত্মসাতের চেষ্টা ॥ হুমকি ধামকি অব্যাহত সাতক্ষীরার কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে  যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা তৃতীয় লিঙ্গের ব্যক্তি পাঁচ বছর পর হত্যার রহস্য উদঘাটন করছে পিবিআই খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার!

আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬



আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার!

মশিউর রহমান সরকার, ঠাকুরগাঁও

যুগোপযোগী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আইআইটি ব্যবসা প্রতিষ্ঠানের নামে টাকা আত্মসাৎ ও প্রতারণার ঘটনায় আব্দুস ছাত্তারের করা মামলায় আলী আকতার (২৮) নামের এক প্রতারক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি বর্তমানে পঞ্চগড় জেলা কারাগারে আটক রয়েছে।

ঘটনার বিবরনে জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস ছাত্তার এর ছেলে শাফিউল ইসলাম নুরি হাবিব ঠাকুরগাঁও সরকারি কলেজে অধ্যায়নরত অবস্থায় মামলার ১ নং আসামী আলী আকতার (২৮) এর সাথে পরিচয় ঘটে। আসামী আলী আকতার ও শাফিউল ইসলাম নুরি হাবিব দু’জনে ঠাকুরগাঁও ম্যাচে ভাড়া থাকতো।

এ থেকেই তাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। ওই সময় বাদীর ছেলে নুরি হাবিবের সরলতার সুযোগ নিয়ে, আসামী আলী আকতার প্রায় দিন একটি যুগ উপযোগী ভালো এবং লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান করার প্রস্তাব এবং পরামর্শ দেন। আলী আকতার প্রায় দিন ব্যবসা প্রতিষ্ঠান করার কথা তাগদা দিলে একদিন নুরি হাবিব তাকে বলেন ব্যবসা প্রতিষ্ঠানের ধরন এবং নাম কি হবে? এই প্রেক্ষিতে আসামী আলী আকতার উত্তরে বলেন, একটি আধুনিক মানের “কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার”

(আইআইটি) নামের এই প্রতিষ্ঠানটি যৌথভাবে দুই নামে স্বত্বাধিকারী ও দু’জনই উদ্যোক্তা হিসেবে যৌথভাবে পরিচালনা

করা হবে। এতে পুঁজির প্রয়োজন হবে অন্তত ১৫ থেকে ১৮ লক্ষ টাকা।

যুগ উপযোগী এমন সুন্দর একটি পরিকল্পনা ও উদ্যোগের বিষয়টি নুরি হাবিব তার পিতা অর্থাৎ আব্দুস ছাত্তারকে বিস্তারিতভাবে জানান। এরপর আব্দুস ছাত্তার তার ছেলের প্রস্তাবে রাজি হয়ে, ঠাকুরগাঁওয়ের ওই ম্যাচে এসে  সরাসরি আসামী আলী আকতারের নিকট বিষয়টি খোলাখুলি আরো বিস্তারিত জেনে যুগ উপযোগী ও আধুনিক মানের এ ব্যবসা প্রতিষ্ঠান করার উদ্যোগটিতে সম্মত হন।

এরপর থেকে আসামী আলী আকতার বাবা-ছেলে অর্থাৎ আব্দুস ছাত্তার ও নুরি হাবিবের সরলতাকে পুঁজি করে ব্যবসা প্রতিষ্ঠানের কম্পিউটার, ল্যাপটপ এবং যাবতীয় সরঞ্জাম ও ব্যবসা প্রতিষ্ঠানটির ঘরের ডেকোরেশনের কাজ দ্রুততার সাথে করার জন্য উপর্যুপরি ভাবে টাকার তাগদা দেন।

সেই মোতাবে মামলার বাদী আব্দুস ছাত্তার ও তার ছেলে নুরি হাবিব ৩/৪ দফায় নগদ ও ইসলামী ব্যাংকের চেকের মাধ্যমে মার্চ ও এপ্রিল-২৪ সালে মোট ৭ লক্ষ টাকা মামলার আসামী আলী আকতারের নিকট প্রদান করেন। ৭ লক্ষ টাকা গ্রহণের পর আলী আকতার তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি পরিবর্তন করে ফেলেন এবং বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা কাজীপাড়া গ্রামের বাড়ীতে পারিবারিক অবকাঠামো উন্নয়ন কাজে ব্যস্ত থাকেন।

মামলার বাদী আব্দুস ছাত্তার ও তার ছেলে ১নং স্বাক্ষী শাফিউল ইসলাম নুরি হাবিব আসামী আলী আকতারের কলন্দা কাজীপাড়া গ্রামের বাড়ীতে গিয়ে সাক্ষাৎ পায়। এ সময় আলী আকতার ও তার পিতা আব্দুল আলিম গ্রহনকৃত মোট ৭লক্ষ

টাকা তাদের নিকট ফেরত চাইলে তারা (বাবা ও ছেলে) উভয়ে অনুরোধ সহকারে কিছুদিন সময় নেন।

এরপর টাকা ফেরত চাইলে, টাকা ফেরত না দেওয়ার নানা সমস্যা আর অজুহাতের আশ্রয় নেন। বিভিন্ন লোক মাধ্যমে টাকা ফেরতের চাপ দিলে, দিব দিচ্ছি, দিব দিচ্ছি বলে বিভিন্ন তালবাহানার ও প্রতারণার ও ছলনার আশ্রয় নিয়ে টাকা আত্মসাৎ এর চেষ্টা করেন।

পরে গত ২৪ এপ্রিল-২০২৬ ইং তারিখে বিকালে খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উভয় পক্ষের লোকজন মিলে টাকা ফেরত প্রদানের একটি সমঝোতার বৈঠক করেন। কিন্তু সেদিনও আসামীরা বাদীকে কোন প্রকার টাকা ফেরত দেননি। আবারো সময়ের প্রার্থনা করেন। এতে বাদী আব্দুস ছাত্তার রাজি না হলে, আসামীরা বাদীর সাথে বাক বিতান্ডায় জড়িয়ে পড়েন। এর এক পর্যায়ে আসামি আলী আকতার ও তার লোকজন মামলার বাদী আব্দুস ছাত্তারকে বলেন? আমরা তোকে কোন টাকা ফেরত দিব না। তোর কি করার ইচ্ছে আছে, তুই কর এবং উপস্থিত লোকজন ও সাক্ষীদের সামনে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন।

পরে শাফিউল ইসলাম নুরি হাবিব এর পিতা আব্দুস ছাত্তার বাদী হয়ে, প্রতারক আলী আকতার ও তার পিতা আব্দুল আলিমকে আসামী করে পঞ্চগড় বিজ্ঞ আদালত-১ এ দন্ডবিধির ৪২০/৪০৬/৫০৬ ধারামতে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামী আলী আকতার ১২ নভেম্বর-২৬ তারিখে পঞ্চগড় বিজ্ঞ আমলী আদালত-১ তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। বর্তমানে আসামী আলী আকতার পঞ্চগড় জেল হাজতে আটক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews