শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল পীরগঞ্জে অসহায় মহিলার টাকা আত্মসাতের চেষ্টা ॥ হুমকি ধামকি অব্যাহত সাতক্ষীরার কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে  যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ডাবলু’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত জিয়ার দেখানো পথে ধানের শীষ তাই রাষ্ট্রক্ষমতায় : জহির উদ্দিন স্বপন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক ইউনিয়নের বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান চাটখিলে শতবর্ষী চলাচলের রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা তৃতীয় লিঙ্গের ব্যক্তি পাঁচ বছর পর হত্যার রহস্য উদঘাটন করছে পিবিআই খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আলী আকতার নামের এক প্রতারক গ্রেফতার!

পীরগঞ্জে অসহায় মহিলার টাকা আত্মসাতের চেষ্টা ॥ হুমকি ধামকি অব্যাহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬



থানায় অভিযোগ দাখিল
পীরগঞ্জে অসহায় মহিলার টাকা আত্মসাতের চেষ্টা ॥ হুমকি ধামকি অব্যাহত

শেখ সমশের আলী, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) 

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর (মুন্সিপাড়া) এলাকার মোঃ কুরবান আলী এর স্ত্রী মোছাঃ মরিয়ম বেগমের টাকা আত্মসাৎ করার চেষ্টা করা সহ তাকে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ উঠেছে। সম্প্রতি এ ব্যাপারে মরিয়ম বেগম পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। জানা গেছে একই মহল্লার আবু সাঈদ শেখ এর পুত্র মোঃ জাফর সেখ, জাফর সেখ এর স্ত্রী ফাতেমা বেগম, ডিম ব্যবসায়ী বকুল হোসেন এর স্ত্রী হাজেরা বেগম, ব্যবসায়ী বকুল হোসেন, পাড়িয়া মহল্লার আব্দুল ড্রাইভার এর পুত্র মোঃ আতা সুকৌশলে ও পরিকল্পিত ভাবে প্রতারণা করার উদ্দেশ্যে মোছাঃ মরিয়ম বেগম এর নিকট হইতে প্রায় ৫ মাস পূর্বে ৪ লক্ষ ২০ হাজার টাকা হাওলাদ স্বরুপ গ্রহণ করেন।

উক্ত টাকার নিশ্চয়তা স্বরুপ উল্লেখিত ব্যক্তিগণ ৩শ টাকা মূল্যের নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে মরিয়ম বেগমকে চুক্তিনামা সম্পাদন করিয়া দেন। যাহার সত্যতা স্বরুপ স্থানীয় লোকজন সাক্ষী আছে। গত ২২/১০/২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সময় আনুমানিক সকাল ৮ ঘটিকায় মোছাঃ ফাতেমা বেগম ও মোঃ আতা ও আরো কিছু সন্ত্রাসী প্রকৃতির লোকজন মরিয়ম বেগম কে বাড়িতে পাইয়া অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ বিভিন্ন রকমের হুমকি ধামকি দেয় বলিয়া মরিয়ম বেগম তার অভিযোগে বর্ণনা করেন। বর্তমানে উল্লেখিত ব্যক্তিগণ মোছাঃ মরিয়ম বেগমের ৪ লক্ষ ২০ হাজার টাকা আত্মসাত করার চেষ্টা করা সহ তার উপর হুমকি ধামকি, জুলুম নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে জানা গেছে।

ফলে উল্লেখিত ব্যক্তিগণের দ্বারা ভবিষ্যতে মরিয়ম বেগমের অপুরনীয় ক্ষতি হতে পারে বলিয়া মরিয়ম বেগম ও এলাকাবাসী ধারণা করছেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রামানিক জানায়, অভিযোগ পেয়েছি তদন্ত সাক্ষেপে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার সুশীল সমাজ উক্ত ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জন্যে পুলিশ প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews