বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খোকসায় পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২ সাইবার নিরাপত্তার লড়াই থেকে বিশ্বসংগীতের মঞ্চে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ​একজন ত্যাগী নেতার ইতিহাস: রাজনৈতিক সংগ্রাম, নিপীড়ন ও টিকে থাকার লড়াই বাগমারায় সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ পুলিশের হাতে গ্রেফতার দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঘোড়াঘাটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ শিশুদের  নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার  অঙ্গীকার অনিশ্চিত   ভবিষ্যতের  মাঝেও ন্যায়বিচারের আলো খুঁজছে রোহিঙ্গারা! শরীয়তপুরে মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

খোকসায় পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬



খোকসায় পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২

শেখ মোঃ আকরাম হোসেন | খোকসা, কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন পৌর যুবলীগের আহ্বায়ক সুলতান হোসেন (৪৯) এবং চুরি মামলার এজাহারভুক্ত আসামি লাল্টু শেখ (৩৩)-কে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খোকসা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের কার্যক্রমের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার সুলতান হোসেন খোকসা পৌর যুবলীগের আহ্বায়ক। তিনি খোকসা পৌরসভার কমলাপুর উত্তরপাড়ার সামছুল হোসেনের ছেলে।

অপরদিকে, গ্রেপ্তার লাল্টু শেখ রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া এলাকার মৃত আজিদ শেখের ছেলে। তিনি খোকসা থানার মামলা নং-০৬, তারিখ ১৩ আগস্ট ২০২৬-এর ৪৫৭/৩৮০ ধারার চুরি মামলার আসামি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লাল্টু শেখ জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।

পরে গ্রেপ্তার দুজনকে বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: খোকসা থানা পুলিশ, কুষ্টিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews