খোকসায় পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২
শেখ মোঃ আকরাম হোসেন | খোকসা, কুষ্টিয়া
কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন পৌর যুবলীগের আহ্বায়ক সুলতান হোসেন (৪৯) এবং চুরি মামলার এজাহারভুক্ত আসামি লাল্টু শেখ (৩৩)-কে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫ মিনিটে খোকসা থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিশেষ অভিযান, ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের কার্যক্রমের অংশ হিসেবে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার সুলতান হোসেন খোকসা পৌর যুবলীগের আহ্বায়ক। তিনি খোকসা পৌরসভার কমলাপুর উত্তরপাড়ার সামছুল হোসেনের ছেলে।
অপরদিকে, গ্রেপ্তার লাল্টু শেখ রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া এলাকার মৃত আজিদ শেখের ছেলে। তিনি খোকসা থানার মামলা নং-০৬, তারিখ ১৩ আগস্ট ২০২৬-এর ৪৫৭/৩৮০ ধারার চুরি মামলার আসামি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, লাল্টু শেখ জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে।
পরে গ্রেপ্তার দুজনকে বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: খোকসা থানা পুলিশ, কুষ্টিয়া।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত