বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

হাটহাজারীতে প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবন: ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬



হাটহাজারীতে প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবন: ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

 মোঃ সোলাইমান ,​হাটহাজারী (চট্টগ্রাম) 

চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবন করে শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার অপরাধে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।

​আজ মঙ্গলবার বিকেলে উপজেলার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট সংলগ্ন আলাওল পেট্রোল পাম্পের পাশে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

​দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— মো: জাহাঙ্গীর (৪৬) এবং আবুল হোসেন (৫০)।

​অভিযান সূত্রে জানা যায়, প্রকাশ্যে মদ্যপান ও মাদক সেবন করে এলাকার শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার সময় হাতেনাতে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযান পরিচালনায় হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে উপজেলা প্রশাসন ও হাটহাজারী মডেল থানার পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে যেকোনো তথ্য ও অভিযোগ প্রদানের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews