সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
৬ বছর পর পুলিশের জালে লাইলী সরকার হত্যা মামলার প্রধান আসামি আশিকুজ্জামান সোনাইমুড়ির মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল নীলফামারীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত  প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট সড়ক নিরাপত্তায় পোস্ট-ক্র্যাশ রেসপন্স জোরদারে তরুণদের প্রশিক্ষণ ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে জমকালো ‘লালন সন্ধ্যা’ ল্যান্ডমার্ক কলেজের ব্যাপক সাফল্য জেলার শীর্ষ ১০-এ তৃতীয় স্থান অর্জন বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন খুলনায় শহীদুল শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা 

বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬



বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন

আব্দুস সালাম, দিনাজপুর 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং দৈনন্দিন পুষ্টি চাহিদায় বৈচিত্র্য আনার লক্ষ্যে রংপুর বিভাগের একমাত্র নির্বাচিত প্রতিষ্ঠান হিসেবে দিনাজপুরের বিরামপুর উপজেলার শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হয়েছে ‘মিড-ডে মিল (কুপন) পাইলট প্রকল্প’।

রবিবার (১ নভেম্বর) এক অড়ম্বরপূর্ণ আলোচনা সভার মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

জানা গেছে, দেশব্যাপী আটটি বিভাগের মোট আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই পাইলট প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে বিরামপুরের শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচন করা হয়। উল্লেখ্য, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সবকটিই পর্যায়ক্রমে মিড-ডে মিল প্রকল্পের আওতায় রয়েছে। তবে গতানুগতিক খাবারের একঘেয়েমি দূর করে শিশুদের খাদ্যে বৈচিত্র্য আনতে এই অভিনব ‘কুপন ব্যবস্থা’ চালু করা হলো।

নতুন এ নিয়মে শিক্ষার্থীরা প্রতিদিন ডিম ও কলার পাশাপাশি তাদের পছন্দমতো খাবারের জন্য বিশেষ কুপন পাবে। এই কুপন জমা দিয়ে নির্ধারিত দোকান থেকে তারা নিজেদের রুচিমতো বনরুটি, কিসমিশ, বাদাম, ড্রাই কেক, খেজুর ও বিস্কুটসহ মোট ৮ ধরনের খাবারের সম্ভার থেকে খাদ্য বেছে নেওয়ার সুযোগ পাবে। প্রতিদিন শিক্ষার্থীপ্রতি ৩৫ টাকা মূল্যের এই পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার প্রদান করা হবে। এই উদ্যোগের ফলে কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে আরও উৎসাহিত হবে এবং তাদের ঝরে পড়ার হার রোধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তানজিনা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, সহকারী শিক্ষা অফিসার নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি সানোয়ার হোসেন, ইএসডিও এনজিও’র স্কুল ফিডিং কর্মসূচির জেলা ম্যানেজার শাহ মোঃ আমিনুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী কবির রেজা, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews