সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
৬ বছর পর পুলিশের জালে লাইলী সরকার হত্যা মামলার প্রধান আসামি আশিকুজ্জামান সোনাইমুড়ির মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল নীলফামারীতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত  প্রবাসীদের বিনিয়োগ ও দক্ষতা কাজে লাগাতে ঢাকায় বসছে এনআরবি ওয়ার্ল্ড সামিট সড়ক নিরাপত্তায় পোস্ট-ক্র্যাশ রেসপন্স জোরদারে তরুণদের প্রশিক্ষণ ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে জমকালো ‘লালন সন্ধ্যা’ ল্যান্ডমার্ক কলেজের ব্যাপক সাফল্য জেলার শীর্ষ ১০-এ তৃতীয় স্থান অর্জন বিরল সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি বিরামপুরে শিক্ষার্থীদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে মিড-ডে মিল কুপন পাইলট প্রকল্পের উদ্বোধন খুলনায় শহীদুল শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা 

ল্যান্ডমার্ক কলেজের ব্যাপক সাফল্য জেলার শীর্ষ ১০-এ তৃতীয় স্থান অর্জন

  • প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬



২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ল্যান্ডমার্ক কলেজের ব্যাপক সাফল্য জেলার শীর্ষ ১০-এ তৃতীয় স্থান অর্জন

আব্দুস সালাম, দিনাজপুর

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ব্যাপক সাফল্য অর্জন করেছে দিনাজপুরের ল্যান্ডমার্ক কলেজ। সদ্য প্রকাশিত ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডের সেরা ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫তম এবং জেলার শীর্ষ ১০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩য় স্থান অর্জন করেছে কলেজটি।

এ বছর অত্র প্রতিষ্ঠান থেকে মোট ৩১ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ জন কৃতকার্য হয়েছে এবং ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। পাসের হার ৯৬.৭৭% যা সারাদেশের গড় পাসের হার ৫২.১২% এবং দিনাজপুর বোর্ডের গড় ফলাফলের তুলনায় অনেক বেশি।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পরিচালক বলেন, “আমাদের এই প্রতিষ্ঠানটি নতুন প্রতিষ্ঠান এবং ২০২৬ সালের ব্যাচটি প্রথম ব্যাচ হিসেবে এবছর সারাদেশ ও দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফলের তুলনায় অনেক ভালো ফলাফল করেছে। আমি মনে করি, আগামীতে আমাদের ফলাফল আরও ভালো হবে। এজন্য শিক্ষকদের কঠোর পরিশ্রমের মাধ্যমে পাঠদান এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষার সুন্দর পরিবেশ তৈরি করতে হবে।”

কলেজ কর্তৃপক্ষ কৃতকার্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমণ্ডলীকে অভিনন্দন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews