শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দুর্নীতি দমনের দায়িত্ব কার? জলঢাকায় পূর্ব জেরে বসতবাড়িতে আগুন : এক গর্ভবতী নারীকে পেটানোর অভিযোগ! প্লাস্টিক ও মেলামাইনের যুগে টিকে থাকতে আধুনিকতার ছোঁয়া দিনাজপুরের মৃৎশিল্পে কবিতা/হেমন্ত /লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজ উদ্বোধন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার দাবিতে আমরন অনশন গাইবান্ধা সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার- ১৬ মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাহারলের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপরাধ ধামাচাপা দেওয়ার গুঞ্জন কালবেলার সাংবাদিক কে অপহরন করে মারধর ও নগ্ন ভিডিও ধারনের প্রতিবাদে মানববন্ধন

ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজ উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬



ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজ উদ্বোধন

আনভিল বাপ্পি , ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে ‘কাজী এগ্রো কেয়ার’-এর উদ্যোগে উচ্চ ফলনশীল ধান, ভুট্টা ও সরিষা বীজের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ঘোড়াঘাট বাসস্ট্যান্ড সংলগ্ন কাজী এগ্রো কেয়ারের নিজস্ব গোডাউন প্রাঙ্গণে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কাজী এগ্রো কেয়ারের স্বত্বাধিকারী মোঃ কাজী আব্দুল রউফ তিনি বলেন, “আমাদের ধান, ভুট্টা ও সরিষার বীজ অত্যন্ত উন্নত মানের এবং উচ্চ ফলনশীল। ঘোড়াঘাটের প্রান্তিক কৃষকরা কাজী এগ্রো কেয়ারের এই বীজ ব্যবহার করলে অধিক ফসল উৎপাদনে সক্ষম হবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। আমরা বীজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি কৃষকরা যেন বাম্পার ফলন ঘরে তুলতে পারেন, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, বিশিষ্ট সমাজসেবক শামসুল ইসলাম জিন্না এবং বিশিষ্ট ব্যবসায়ী সিহাব। এছাড়া অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকদের মাঝে উন্নত জাতের বীজের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং তাদের হাতে বীজ তুলে দেওয়া হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews