বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার দাবিতে আমরন অনশন গাইবান্ধা সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার- ১৬ মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাহারলের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপরাধ ধামাচাপা দেওয়ার গুঞ্জন কালবেলার সাংবাদিক কে অপহরন করে মারধর ও নগ্ন ভিডিও ধারনের প্রতিবাদে মানববন্ধন বাউফলে মিছিল ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন অপরিকল্পিত নগরায়ণ রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ! টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার! নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি! রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারারত চাষিকে কুপিয়ে হত্যা

কালবেলার সাংবাদিক কে অপহরন করে মারধর ও নগ্ন ভিডিও ধারনের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬



গাজীপুরে টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপন কে অপহরন করে মারধর ও নগ্ন ভিডিও ধারনের প্রতিবাদে মানববন্ধন

ইমদাদুল হক

গত বৃহস্পতিবার বিকেল ৪.০০ ঘটিকায় বোর্ড বাজার, গাছা,গাজীপুর মহানগর সাংবাদিক রিপনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুততম সময়ে গ্রেপ্তার, বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

গাজীপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন চ্যানেল এস এর ক্রাইম রিপোটার হাজী মুসাদ্দিকুর রহমান (মুসা) এতে আর উপস্থিত ছিলেন জাতির কন্ঠ এর সম্পাদক মাজারুল ইসলাম রুবেল। অভিযোগ অনুযায়ী, গত ২৬ অক্টোবর দুপুরে গাজীপুরের টঙ্গী সেনা কল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে একদল লোক মহিন উদ্দিন রিপনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার একটি স্থানে আটকে রেখে মারধর ও নগ্ন ভিডিও ধারন করা হয় বলে অভিযোগ করেন তিনি। মাদক কারবারি ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশের জেরে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন এই সাংবাদিক। রিপনের অভিযোগ, তাকে আটকে রেখে ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়।

এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাকে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন বলে জানা গেছে। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা অপরাধ, দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংবাদে তুলে ধরেন। কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে আইনগতভাবে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে অপহরণ, নির্যাতন কিংবা চাঁদা দাবির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বক্তারা আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। তা না হলে সারা বাংলাদেশে সাংবাদিকদেরকে নিয়ে কঠিন কর্মসূচির ঘোষনা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews