গাজীপুরে টঙ্গীতে কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন রিপন কে অপহরন করে মারধর ও নগ্ন ভিডিও ধারনের প্রতিবাদে মানববন্ধন
ইমদাদুল হক
গত বৃহস্পতিবার বিকেল ৪.০০ ঘটিকায় বোর্ড বাজার, গাছা,গাজীপুর মহানগর সাংবাদিক রিপনের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুততম সময়ে গ্রেপ্তার, বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
গাজীপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন চ্যানেল এস এর ক্রাইম রিপোটার হাজী মুসাদ্দিকুর রহমান (মুসা) এতে আর উপস্থিত ছিলেন জাতির কন্ঠ এর সম্পাদক মাজারুল ইসলাম রুবেল। অভিযোগ অনুযায়ী, গত ২৬ অক্টোবর দুপুরে গাজীপুরের টঙ্গী সেনা কল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে একদল লোক মহিন উদ্দিন রিপনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকার একটি স্থানে আটকে রেখে মারধর ও নগ্ন ভিডিও ধারন করা হয় বলে অভিযোগ করেন তিনি। মাদক কারবারি ও সন্ত্রাসবিরোধী সংবাদ প্রকাশের জেরে তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন এই সাংবাদিক। রিপনের অভিযোগ, তাকে আটকে রেখে ১ কোটি টাকা চাঁদা দাবি করা হয়।
এ সময় দেশীয় অস্ত্র দিয়ে তাকে নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করেন বলে জানা গেছে। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা অপরাধ, দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সংবাদে তুলে ধরেন। কোনো সংবাদ নিয়ে কারও আপত্তি থাকলে আইনগতভাবে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে অপহরণ, নির্যাতন কিংবা চাঁদা দাবির শিকার হতে হলে তা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। তা না হলে সারা বাংলাদেশে সাংবাদিকদেরকে নিয়ে কঠিন কর্মসূচির ঘোষনা করা হবে বলে জানিয়েছেন সাংবাদিক নেতারা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত