সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
সেরাজেমের এমডিকে শুভেচ্ছা স্মারক দিলেন সাংবাদিক মাসুক আহমদ এর পিতা-মাতা মাটি, বাঁশ ও খড়ের নির্মাণশৈলীতে ব্যতিক্রমী দীপশিখা মেটি স্কুল সোনারগাঁয়ের কাঁচপুরে গ্যাসের আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের অভিযানে বাউফলে ৮ জেলের কারাদণ্ড শ্রাবনীর বাসায় পুলিশের সাড়ে চার ঘণ্টার তল্লাশি, মেলেনি স্বর্ণালংকার ও ফার্নিচার দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার কাপড়ের দোকানে লুটপাটের অভিযোগ, পুলিশের অভিযানে উদ্ধার ২৩ বস্তা মালামাল আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের কর্মী সভা প্রশাসন এর চোখ ফাঁকি দিয়ে চলছে গাছের কর্তন! তিন দশকের অগ্নিপরীক্ষা ও রাজপথের সেনানী জলঢাকায় ময়নুল ইসলামের গৌরবোজ্জ্বল রাজনৈতিক পথচলা

সেরাজেমের এমডিকে শুভেচ্ছা স্মারক দিলেন সাংবাদিক মাসুক আহমদ এর পিতা-মাতা

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬



সেরাজেমের এমডিকে শুভেচ্ছা স্মারক দিলেন সাংবাদিক মাসুক আহমদ এর পিতা-মাতা

নিজস্ব প্রতিনিধী

সেরাজেম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং কে সাংবাদিক মাসুক আহমদের পিতা-মাতার শুভেচ্ছা স্মারক প্রদান।

সেরাজেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং কে শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন সাংবাদিক মাসুক আহমদের পিতা-মাতা। তাঁরা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আকবর মিঞা এবং জৈন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোছা. রেহানা বেগম।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় দক্ষিণ কোরিয়া থেকে সেরাজেম বাংলাদেশে সিলেট-২, উপশহর পয়েন্ট শাখা পরিদর্শনে আসেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং। এ সময় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবং তাদের সেবাগ্রহণ সম্পর্কে খোজ খবর নেন।
সিলেট নগরীর উপশহর পয়েন্টে অবস্থিত এন কে টাওয়ারের তৃতীয় তলায় সেরাজেম সিলেট-২ সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক মাসুক আহমদের পিতা-মাতা ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরাজেম বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার, সিলেট সেরাজেম সেন্টারের পরিচালক ও ম্যানেজার, সেরাজেম থেরাপিস্টবৃন্দ এবং সহস্রাধিক সেবাগ্রহীতা।
এ সময় সেরাজেম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং সেরাজেম থেরাপির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সবার উদ্দেশে বলেন, “আপনাদের শারীরিক ও মানসিক আরাম ও সুস্থ জীবনযাপনের প্রত্যাশায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, নিজের যত্নে সচেতন হই এবং সুন্দর জীবনের পথে এগিয়ে যাই।
অনুষ্ঠানে উপস্থিত অনেক সেবাগ্রহীতা সেরাজেম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং কে বিভিন্ন ধরনের উপহার প্রদান করেন।
তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুস্থ ও সুন্দর জীবনযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews