সেরাজেমের এমডিকে শুভেচ্ছা স্মারক দিলেন সাংবাদিক মাসুক আহমদ এর পিতা-মাতা
নিজস্ব প্রতিনিধী
সেরাজেম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং কে সাংবাদিক মাসুক আহমদের পিতা-মাতার শুভেচ্ছা স্মারক প্রদান।
সেরাজেম বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং কে শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন সাংবাদিক মাসুক আহমদের পিতা-মাতা। তাঁরা হলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আকবর মিঞা এবং জৈন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোছা. রেহানা বেগম।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টায় দক্ষিণ কোরিয়া থেকে সেরাজেম বাংলাদেশে সিলেট-২, উপশহর পয়েন্ট শাখা পরিদর্শনে আসেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং। এ সময় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এবং তাদের সেবাগ্রহণ সম্পর্কে খোজ খবর নেন।
সিলেট নগরীর উপশহর পয়েন্টে অবস্থিত এন কে টাওয়ারের তৃতীয় তলায় সেরাজেম সিলেট-২ সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক মাসুক আহমদের পিতা-মাতা ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং এর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেরাজেম বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার, সিলেট সেরাজেম সেন্টারের পরিচালক ও ম্যানেজার, সেরাজেম থেরাপিস্টবৃন্দ এবং সহস্রাধিক সেবাগ্রহীতা।
এ সময় সেরাজেম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং সেরাজেম থেরাপির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং উপস্থিত সবার উদ্দেশে বলেন, “আপনাদের শারীরিক ও মানসিক আরাম ও সুস্থ জীবনযাপনের প্রত্যাশায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আসুন, নিজের যত্নে সচেতন হই এবং সুন্দর জীবনের পথে এগিয়ে যাই।
অনুষ্ঠানে উপস্থিত অনেক সেবাগ্রহীতা সেরাজেম বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স ইয়াং জং কে বিভিন্ন ধরনের উপহার প্রদান করেন।
তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সুস্থ ও সুন্দর জীবনযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত