
খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
শেখ মোঃ আকরাম হোসেন খোকসা (কুষ্টিয়া)
কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্থানীয় এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ০৮ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর প্রত্যক্ষ নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ দল গোসাইডাঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ৯ নম্বর আমবাড়ীয়া ইউনিয়নের গোসাইডাঙ্গী ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান মোল্লা (৪০)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাসান মোল্লা খোকসা থানার গোসাইডাঙ্গী এলাকার মোঃ খন্দকার হারুন অর রশিদের ছেলে।
খোকসা থানা পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, জনস্বার্থে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের অভিযান ও আইনি কার্যক্রম অব্যাহত থাকবে। শেখ মোঃ আকরাম হোসেন খোকসা কুষ্টিয়া মোবাইল নম্বর, ০১৩১৬২৭৭৩১৭ ৮/১০/২০২৬ ইং