
খোকসায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার শাহজাহান শেখ
শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা কুষ্টিয়া
খোকসা থানা পুলিশের অভিযানে ২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শাহজাহান শেখ ওরফে লতা নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টা ১৫ মিনিটে, অফিসার ইনচার্জের নেতৃত্বে জানিপুর ইউনিয়নের একতারপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার বিরুদ্ধে খোকসা থানায় মামলা নং-০৪, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণী ২৯(ক) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ
এই ধরনের পুরোনো মাদক কারবারিরা বারবার গ্রেফতার হলেও আইনের ফাঁকফোকর দিয়ে জামিনে বের হয়ে আবারও গাঁজা-ইয়াবা ব্যবসা শুরু করে। তাহলে প্রশ্ন থেকেই যায়
এভাবে কি মাদক নির্মূল সম্ভব?
কঠোর নজরদারি ও বিচার না হলে কি বন্ধ হবে এই চক্র!