
সোনারগাঁ থানার বিশেষ অভিযানে ১৮ জন গ্রেফতার
আনিসুর রহমান, সোনারগাঁও
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ও মাদকসেবনের অভিযোগে মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে থানা এলাকার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মাদক মামলায় ৪ জন, নিয়মিত মামলায় ৪ জন, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ২ জন এবং মাদকসেবনের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন—রাজা শেখ ওরফে রাজু (২৩), মোঃ অহিদুল্লাহ (৫০), মোঃ জনি (১৯) ও আক্তার হোসেন (৪২)।
এ ছাড়া নিয়মিত মামলায় মোঃ ইউসুফ (২৪), মহর আলী (৫৩), নয়ন সরকার (৪৪) ও রাসেল (৩৫)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে নন্দ কিশোর মিথুন ও আওলাদ হোসেন (২৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযানে মাদকসেবনের অভিযোগে আরও ৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান ও সামারি ট্রায়াল কার্যক্রমও চলমান থাকবে।