শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, মিয়ানমারের ৮ নাগরিক আটক ! ডুবেছে কক্সবাজার   খাবারের  হাহাকার  ! সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ডে কামরুলের বিরুদ্ধে মাদককারবারিদের প্রশ্রয় ও চাঁদাবাজির ! সম্পত্তি ও সম্পদের লোভে নির্যাতিত এক নারীর আর্তনাদ ও সংবাদ সম্মেলন! হাটহাজারী এলাকায় বন্যার্তদের উদ্ধার ও সহায়তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্য গ্রেপ্তার ! বিএনপি সরকার বারবার ফিরে আসে  তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন! রেশন সুবিধা পেতে যাচ্ছেন ১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা ​পীরগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ! জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্য গ্রেপ্তার !

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬

সোনারগাঁয়ে শপিং মলে চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্য গ্রেপ্তার !

আনিসুর রহমান, সোনারগাঁ  :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার প্রিন্সিপাল ১০০ শপিং মলের একটি মোবাইল ফোনের দোকানে সংঘটিত আলোচিত চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শনিবার (১১ জুলাই) দিনব্যাপী কাঁচপুর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. বাবু মিয়া (৪০), মো. ইছহাক ওরফে সাগর (৪২), মো. কামাল হোসেন (৪০), মো. আলমগীর হোসেন (৪৫), মো. জামাল হোসেন (৩৮), আলাউদ্দিন মিয়া (৪৫), মো. সুমন মিয়া (৪১), মো. রুবেল মিয়া (২৩) এবং আলামিন মিয়া (২৩)। তাদের বাড়ি কুমিল্লা ও চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, গত ১২ জুন সোনারগাঁয়ের প্রিন্সিপাল ১০০ শপিং মলের আমিনুল টেলিকম’ নামের একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা বিভিন্ন মডেলের ১২০টি আইফোন, ২৬টি স্মার্টফোন এবং নগদ প্রায় ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী দোকান মালিক আমিনুল ইসলাম সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ। পরে শনিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরচক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, চোরচক্রের অন্যান্য সদস্য এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews