1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রশাসনে বড় রদবদল: ১ মার্চে কুষ্টিয়াসহ পাঁচ জেলার ডিসি প্রত্যাহার, মন্ত্রণালয়ে  মেঘনার ছয় অভয়াশ্রমে দুই মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, বিপাকে জেলেরা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর; হটলাইন চালু যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী অষ্টম জাতীয় ভোটার দিবস আজ হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা  ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১, আহত ১৪৯: স্বাস্থ্য মন্ত্রণালয় গণমাধ্যমে সময়োপযোগী রূপান্তর ঘটানোর আশা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

আন্তঃজেলা গাড়ি চোর চক্রের চার সদস্য গ্রেফতার, পিকআপ উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর ২০২৪: চান্দগাঁও থানার পুলিশের একটি বিশেষ অভিযানে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের হেফাজত থেকে চুরি হওয়া একটি ডায়না পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে। এই পিকআপটি ৯ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও থানাধীন সিএন্ডবি বালুরটাল এলাকাস্থ ‘পুষ্টি ডিস্ট্রিবিউটর’ কোম্পানীর অফিস সংলগ্ন একটি পার্কিং স্থান থেকে চুরি হয়।

এ ঘটনায় গাড়ির মালিক মোঃ আবুল হোসেন বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা (নং- ১৬(৯)২৪) দায়ের করেন। মামলার পরপরই চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় সাড়াশি অভিযান পরিচালনা করে।

এই অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আরিফ হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ আলী বিন কাসিমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এবং ফোর্স কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকা থেকে চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ কামরুল মিয়া (৩৭), মোঃ খোরশেদ আলম (৪৩), মোঃ শহীদুল করিম (৩৫) এবং মোঃ গোলাম হোসেন (২৯)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া ডায়না পিকআপ গাড়িটি (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১১-০৩৫৮) উদ্ধার করা হয়। গাড়িটির আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আরো জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এই চক্র দীর্ঘদিন ধরে আন্তঃজেলা গাড়ি চুরির সাথে জড়িত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং চট্টগ্রামসহ সারাদেশে এ ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উদ্ধারকৃত গাড়ির তথ্য:
ডায়না পিকআপ (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ন-১১-০৩৫৮), ইঞ্জিন নং- C309033293A, চেসিস নং- LC72021D93A020571, আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামিরা:
১) মোঃ কামরুল মিয়া (৩৭), সাং- কাশিপুর, তিতাস, কুমিল্লা।
২) মোঃ খোরশেদ আলম (৪৩), সাং- জিগড়া চৌধুরী বাড়ী, চৌদ্দগ্রাম, কুমিল্লা।
৩) মোঃ শহীদুল করিম (৩৫), সাং- বদরখালী, চকরিয়া, কক্সবাজার।
৪) মোঃ গোলাম হোসেন (২৯), সাং- জিগড়া চৌধুরী বাড়ী, চৌদ্দগ্রাম, কুমিল্লা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট