শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১

জামাল হোছাইন কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের নতুন রাস্তার মাথা থেকে মগনামা পর্যন্ত বানৌজা সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহবুব আলম (২৭) ও মোহাম্মাদ রাসেল (২৩) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শাহেদ (২৪) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া প্রবেশমুখে আমিনের দোকানের সামনে বানৌজা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মো. মাহবুব আলম (২৭) এবং মৃত কামাল হোসাইনের ছেলে মোহামাদ রাসেল (২৩)। তারা দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। আহত শাহেদও একই মোটরসাইকেলের আরোহী বলে জানা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বানৌজা সড়ক দিয়ে বরইতলী রাস্তার মাথা থেকে পেকুয়ার দিকে একটি মাইক্রোবাস যাচ্ছিল। এ সময় তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল গ্রামীণ সড়ক থেকে মোহাজেরপাড়া প্রবেশমুখ দিয়ে বানৌজা সড়কে ওঠার সময় মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাহবুব আলম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন রাসেল ও শাহেদ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাসেলের মৃত্যু হয়। আহত শাহেদ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় বাসিন্দা নুরুল আলম বলেন, বরইতলী-পেকুয়া বানৌজা সড়কের একপাশে দীর্ঘদিন ধরে লাকড়ির বড় একটি স্তূপ রাখা রয়েছে। এ কারণে মোহাজেরপাড়া থেকে মূল সড়কে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা যানবাহন দেখা যায় না। দৃশ্যমানতা কম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews