বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ এর উদ্বোধন  ! পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর ! বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর । নরসিংদীর ভেলানগর ও ইটাখোলা মোড়ে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব, ফোনে মেলে না বিআরটিএ-কে! হাটহাজারীতে চাচার দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির জমি নিয়ে বিরোধ, জীবননাশের আশঙ্কায় ভাতিজার সংবাদ সম্মেলন । ফুলবাড়ীতে স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত: ব্র্যাকের অনন্য উদ্যোগ ! দীঘিনালায় শিক্ষকের অবসর ও জন্মদিন উদযাপনের মাধ্যমে রাজকীয় বিদায় । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ! রাষ্ট্রহীন জীবনে  রোহিঙ্গারা,  নেই কোন নিশ্চয়তা দেশে ফেরার ! কুষ্টিয়ার হরিপুরে বালুঘাট দখল নিয়ে সংঘর্ষ, আহতদের থানায় আশ্রয়!

পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর !

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর !

আব্দুস সালাম,দিনাজপুর :

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ১০ নম্বর হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে কালনদীতে ডুবে তিন নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— আকলিমা খাতুন (১৬), দুলালী খাতুন (২৩) ও সুরভী (১৩)। তাদের সকলের বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ভাদুরীপাড়া গ্রামে। নিহত আকলিমা খাতুন বিবাহিত ছিলেন। তিনি তৌহিদুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কালনদীর একটি অংশে গোসল করতে নামেন ওই তিন নারী। একপর্যায়ে তারা গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই এলাকার তিন নারীর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews