রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হাজী সাজুল মিয়ার মত বিনিময় বিশ্বম্ভরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল কর্মী কালাগাজী আহত : থানায় অভিযোগ দায়ের নিরাপদ সড়ক চাই-এর ৩৩ বছরের সংগ্রাম, সাফল্য ও আগামীর প্রত্যয় গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন ঘোড়াঘাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন, সুবিধা পাবেন আশপাশের খামারিরাও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব জহির উদ্দিন স্বপনের শোক বার্তা বিশ্বমঞ্চে পরিচিতি বাড়ছে বাংলাদেশের সিনেমার সাংবাদিকদের সব সংগঠনকে  ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান – মনিরুজ্জামান চৌধুরী গার্মেন্টস রক্ষায় মালিকদের উদ্যোগ, নিরাপত্তায় নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক!

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু !

  • প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬



গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু !

আবুল কালাম আজাদ,চাটখিল – নোয়াখালী :

নোয়াখালীর চাটখিল উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজম উদ্দিনের বাড়িতে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত দুই বোন হলেন একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে রোকেয়া (৯) ও রহিমা (৭)। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। গোসলের একপর্যায়ে ছোট বোন রহিমা অসাবধানতাবশত ঘাট থেকে পিছলে গভীর পানিতে পড়ে যায়। এ সময় তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে বড় বোন রোকেয়াও পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানার কারণে তারা দুজনেই পানির নিচে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।দীর্ঘ সময় ধরে দুই শিশুর কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে একই বাড়ির বাসিন্দা বেলাল নামে এক ব্যক্তি পুকুরে গোসল করতে নেমে পানিতে ভাসমান অবস্থায় রহিমাকে দেখতে পান। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সহায়তায় দুই বোনকে দ্রুত উদ্ধার করা হয়।উদ্ধারের পর তাদের জীবিত করার চেষ্টা করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পুলিশ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা জানান, অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। তারা শিশুদের নিরাপত্তায় পুকুর ও জলাশয়ের আশপাশে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews