রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর !

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬



মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর !

কুমিল্লার মেঘনা উপজেলায় অটোরিকশার ধাক্কায় আব্দুল্লাহ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার হরিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ হরিপুর গ্রামের মো. রবিকুল ইসলামের ছেলে এবং জিলানী মিস্ত্রির নাতি। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রামপুর থেকে হরিপুরগামী একটি অটোরিকশা হরিপুরের রেখা প্লাজার সামনে লোকমান মিয়ার দোকানের কাছে পৌঁছালে শিশুটি হঠাৎ সড়কে চলে আসে। এ সময় দ্রুতগামী অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার উদ্যোগ নেন। তবে তার আঘাত গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, দুর্ঘটনাস্থলের পাশেই আব্দুল্লাহর বাড়ি। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে সড়কে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশার চালক মো. নুরুল ইসলাম, তিনি বড়কান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। দুর্ঘটনার পরপরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ বিষয়ে মো. শহীদুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”শিশু আব্দুল্লাহর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে গভীর শোকের আবহ। স্থানীয়রা সড়কে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews