
গোবিন্দগঞ্জে মদ পানে বিষক্রিয়ায় ১জনের মৃত্যু ২ জন আশংকা জনক !
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তরফকামাল গ্রামে মদ পান করে বিষক্রিয়ায় সোহাগ মন্ডল(৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে ।এঘটনায় আরও ২জনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, শনিবার তরফকামাল গ্রামের সোহাগ মন্ডল তার সহদর ভাই সৈকত মন্ডল ও একই গ্রামের মজিবর রহমান ৩জন মিলে এ্যালকাহল, বাংলা মদ,নেশা জাতীয় ট্যাবলেট মিক্সিং করে হাতে বানিয়ে খাওয়ার পর অসুস্থ হলে, তাদেরকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়,সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ট করে। আজ রোববার সকাল ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সোহাগ মন্ডল মারা যায়।