বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জমি নিয়ে বিরোধের জেরে মারার হুমকির অভিযোগ, আতঙ্কে নাছির বেপারি! মনোহরদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চাঁদাবাজির অভিযোগে বাউফলে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারে পুলিশের অভিযান কালীগঞ্জে বিধবার সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন  সহকারী শিক্ষকের বিরুদ্ধে ২০ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, তদন্ত কমিটি গঠন কুড়ি সার ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা! নলতায় ফারজানার লাশ দেখে অজ্ঞান হন হত্যা মামলার সাক্ষী হামিদুল মোড়ল লক্ষ্মীপুরে ড্রাম্পট্রাক চলাচল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন সেনাবাহিনীর মানবিক উদ্যোগে দৃষ্টি ফিরে পেলেন দুই বৃদ্ধ বাবা-ছেলেসহ ৩১ জন গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি !

কার্ভাড ভ্যানের ধাক্কায় ধাক্কায় চালক নিহত !

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬

কার্ভাড ভ্যানের ধাক্কায় ধাক্কায় চালক নিহত !

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোন রকম সিগনাল ছাড়া অজ্ঞাতনামা ট্রাকটি হঠাৎ দাঁড়িয়ে যায়।এসময় পেছনের দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় কেবিনটি দুমড়ে মুচড়ে যায়।স্হানীয়রা কাভার্ডভ্যান চালক কাজী জাফর (৩৫) কে গুরুতর আহত অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করে। রবিবার (৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ডভ্যান চালক কাজী জাফর ভোলার বোরহানউদ্দিন থানার মানিকারহাট গ্রামের জসিরুল ইসলামের ছেলে।মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বলেন, সকালে চট্টগ্রামমুখী রোডে চলন্ত অবস্থায় কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ন ২০-৬৫৭৫) গাড়িটি সামনে থাকা একটি অজ্ঞাতনামা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানচালক গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় কাভার্ডভ্যান চালক কে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews