বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

চাটখিলে স্ত্রীর পরকীয়া ও পলায়নের ঘটনায় স্বামীর আত্মহত্যা!

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬



চাটখিলে স্ত্রীর পরকীয়া ও পলায়নের ঘটনায় স্বামীর আত্মহত্যা!

নোয়াখালীর চাটখিলে স্ত্রীর পরকীয়া ও পলায়নের ঘটনায় স্বামী আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে উপজেলার পরকোট ইউনিয়নের কালাম চৌকিদারের বাড়িতে। আজ শনিবার দুপুরে খবর পেয়ে চাটখিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আত্মহত্যাকারী আরিফ (৪০) স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে কালাম চৌকিদারের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন আগে তাঁর স্ত্রী পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরবর্তীতে স্ত্রী ফিরে আসলেও পারিবারিক কলহের জেরে গতকাল শুক্রবার রাতে নিজের ভাড়া বাসায় স্ত্রী-সন্তানের অনুপস্থিতিতে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।চাটখিল থানার এস আই সেকান্দর মোল্লা জানান, নিহত আরিফ হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মৃত. মফিজ উদ্দিনের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধারের পর নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করতে পারেনি। পরবর্তী ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় তিনি আরও জানান, নিহতের পরিবারকে ঘটনার বিষয়ে জানাতে নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews