বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মেঘনায় জামায়াতের নবনির্বাচিত আমীর লোকমান হোসেনের শপথ গ্রহণ জেলা পরিষদের উদ্যোগে ৩১৪ শিক্ষার্থী পেল ২০ লাখ ৯৮ হাজার টাকার শিক্ষাবৃত্তি ডিবির বিশেষ অভিযানে ফ্যাসিস্ট আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের একজন গ্রেপ্তার যুক্তরাজ্যস্থ দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে ২ জনকে আজীবন নিষিদ্ধ ঘোষনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের সমন্বয়ক ও তদারকির দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল অনলাইনে সিরিয়াল বুকিং ও ভিডিও কলে ডাক্তারের পরামর্শ

পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা। 

  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬



পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা। 

বুধবার পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে গ্রাম আদালতের সুফল সম্পর্কে ও জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশ গ্রহণে গ্রাম আদালতকে আরো শক্তিশালী ও কার্যকর করার পরিকল্পনা ও পরামর্শ প্রদান করেন আলোচকরা। গ্রাম আদালতের গঠন প্রণালী, কার্যাবলি, সুফল দিক ও আইন কানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রব্বানী সরদার। ওই সময় তাকে পরামর্শ দেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন প্রামাণিক। অন্যান্যের মধ্যে যুব উন্নয়ন অফিসার মোঃ মির্জা মনোয়ার, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ মোশাররফ হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনকে রানা, সাংবাদিক এ এইচ লিটন, পল্লী উন্নয়ন কর্মকর্তা, গ্রাম আদালতের ঠাকুরগাঁও জেলা ম্যানেজার মোছাঃ রুবি আক্তার, পীরগঞ্জ উপজেলার গ্রাম আদালত ও বেসরকারি সংস্থা ইএসডিও এর প্রতিনিধি অগ্নি শিখা রানী রায়, বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা কর্মশালায় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews