1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা ! - দৈনিক ভোরের আওয়াজ
বুধবার, ২০ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিভাগীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ সাতক্ষীরার দুই দল ফাইনালে ! নদীর হারিয়ে যাওয়া বৈরালী মাছ চাষকরণে মাছ চাষীদের মাঝে উপকরণাদি বিতরণ! মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা ! কালীগঞ্জে বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি ! কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ‘বিতর্কিত  ডিন নিয়োগ বাতিল দায়িত্বে নতুন উপাচার্য ! নিজের ভুলের জন্য অনুতপ্ত: ছেলের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন বাবা! বালিয়াডাঙ্গীতে ৩ দিন ব্যাপী ভূমিসেবা মেলা ! সুন্দরগঞ্জে এলজিইডির সড়ক উন্নয়ন কাজের মান নিশ্চিত কতৃপক্ষের পরিদর্শন ! তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ জলঢাকায় চারটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট’ গঠন !

মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

এ কে সরকার,মেঘনা (কুমিল্লা) :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !

সারাদেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলাতেও শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেঘনা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, যুদ্ধকালীন কমান্ডার আব্বাস উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান ভূঁইয়া, মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা। আয়োজকরা জানান, ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং ভূমি সংক্রান্ত সেবা গ্রহণকে আরও সহজ ও দ্রুততর করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট