মেঘনায় ভূমিসেবা মেলার উদ্বোধন তিনদিনব্যাপী মেলায় মিলবে ফ্রি ভূমি সেবা !
সারাদেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলাতেও শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেঘনা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমি বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, যুদ্ধকালীন কমান্ডার আব্বাস উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আতাউর রহমান ভূঁইয়া, মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হাসান বিপ্লব সিকদার, ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা। আয়োজকরা জানান, ভূমি সেবা মেলার মাধ্যমে সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা এবং ভূমি সংক্রান্ত সেবা গ্রহণকে আরও সহজ ও দ্রুততর করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত