সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

হাটহাজারী বন বিভাগে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬




হাটহাজারী বন বিভাগের চৌহদ্দির মধ্যে প্রবেশে সাংবাদিকদের অনুমতি নিতে হবে বলে মন্তব্য করেছেন হাটহাজারী ফরেস্ট বিট কাম চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা লুৎফর রহমান। এ ঘটনাকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

বৃহস্পতিবার (৭ মে) সকালে গণমাধ্যমকর্মীরা হাটহাজারী ফরেস্ট বিট কাম চেক স্টেশনে জব্দকৃত কাঠের পরিমাণ সম্পর্কে তথ্য নিতে গেলে এ ঘটনা ঘটে। সাংবাদিকদের দাবি, শুরুতেই কর্মকর্তা তাদের কাছে জানতে চান, “আপনারা কোন লিস্টে আছেন?” পরে তিনি বলেন, “এখানে অনেকেই মাসোহারা নেন। আপনারা কোন দলে আছেন?” সাংবাদিকরা জানান, তারা জব্দকৃত কাঠের পরিমাণ ও সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য নিতে গেলে লুৎফর রহমান উত্তেজিত আচরণ করেন। তিনি প্রশ্ন তোলেন, “এখানে ঢুকতে আপনারা কার অনুমতি নিয়েছেন?” এছাড়া সাংবাদিকরা অনুমতি ছাড়া ছবি তুলেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি দাবি করেন, “এটা আইনে নিষিদ্ধ।” অভিযোগ রয়েছে, এ সময় লুৎফর রহমান ও তার সঙ্গে থাকা আরও কয়েকজন কর্মকর্তা সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। গণমাধ্যমকর্মীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে স্টেশন কর্মকর্তা অফিসে উপস্থিত ছিলেন না। পরে মুঠোফোনে যোগাযোগ করে তাকে অফিসে আসতে বলা হলে তিনি এসে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। একপর্যায়ে তিনি বলেন, “আমার অনেক বন্ধু ভালো ভালো পত্রিকায় কাজ করেন। তাই আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলার আগে তাদের সঙ্গে কথা বলে জানাব।” এ ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  বিষয়টি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “তথ্য ও বক্তব্যের জন্য সাংবাদিকরা যেকোনো দপ্তরে যেতে পারেন। কোনো দপ্তরে যেতে অনুমতি লাগে—এমন কোনো নিয়ম আমার জানা নেই। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের দুর্ব্যবহার করা ঠিক হয়নি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews