শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল

সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬



সাতক্ষীরায় জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। বিশেষ
অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন, ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের প্রভাষক ড. মো. শাহিনুর রহমান এবং ঝাউডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি আমজাদ হোসেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে নবজীবন ইনস্টিটিউট, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসা, ঝাউডাঙ্গা কলেজ ও নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার পেয়েছেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, কাথন্ডা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল গফফার এবং সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরেফিন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন, আলহাজ মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মারুফ হোসেন,  তক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান এবং সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান। শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কার পেয়েছেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী
অনিন্দিতা চক্রবর্তী, সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আনিছা রায়, কাথন্ডা আমিনিয়া আলিম মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মোসাম্মৎ রুবাইয়া খাতুন এবং সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারিয়া ইয়াসমিন। এ ছাড়া শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন জি.জি.কে.এইচ কানাইলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনোরঞ্জন মণ্ডল। শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিহাম ফারহান আপন। রোভার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের
শিক্ষার্থী ফয়সাল আজম। অনুষ্ঠান সঞ্চালনা করে  খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. ঈদুজ্জামান ইদ্রিস। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews