মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

চোরকে পুলিশে হস্তান্তরের সময় ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার !

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬



আড়াইহাজারে জনতা কর্তৃক আটককৃত দুই চোরকে পুলিশে হস্তান্তরের সময় ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার !

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, রোববার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী জামে মসজিদের ঈমাম রুহুল আমীনের ফটোকপির দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার সিসি টিভির ফুটেজ দেখে ওই গ্রামের নজরুলের ছেলে ইমন (১৮) এবং মালেকের ছেলে সজীব (১৯) কে চোর হিসেবে সনাক্ত করে এলাকাবাসি। ব্রাহ্মন্দী গ্রামের বিএনপি নেতা আলীর ছেলে জাফরুল ইসলাম সাকিবের নেতৃত্বে এ নিয়ে সোমবার সকালে স্থানীয় ভাবে এক বৈঠক বসে । সেখানে দুই চোরকে গণপিটুনী দেয়া হয়। এক পর্যায়ে পুলিশের একটি টিম সেখানে যায় এবং গণপিটুনীর ঘটনার ভিডিও চিত্র ধারণ করে। ফলে সাকিব পুলিশের মোবইল ফোন কেড়ে নেয় এবং পুলিশকে ঠেলা ধাক্কা মারে। পুলিশ দুই চোরকে তুলে নিয়ে আসতে চাইলে সাকিব তার সহযোগীদেরকে নিয়ে জোর করে চোরদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় ।

সংবাদ পেয়ে থানার ওসি আলাউদ্দিন অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাকিব সহ আটক দুই চোরকে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। আটক দুই চোরসহ সাকিবকে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews