আড়াইহাজারে জনতা কর্তৃক আটককৃত দুই চোরকে পুলিশে হস্তান্তরের সময় ছিনিয়ে নেয়ার চেষ্টা করায় বিএনপি নেতার ছেলেকে গ্রেফতার !
আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, রোববার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ব্রাহ্মন্দী জামে মসজিদের ঈমাম রুহুল আমীনের ফটোকপির দোকানে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনার সিসি টিভির ফুটেজ দেখে ওই গ্রামের নজরুলের ছেলে ইমন (১৮) এবং মালেকের ছেলে সজীব (১৯) কে চোর হিসেবে সনাক্ত করে এলাকাবাসি। ব্রাহ্মন্দী গ্রামের বিএনপি নেতা আলীর ছেলে জাফরুল ইসলাম সাকিবের নেতৃত্বে এ নিয়ে সোমবার সকালে স্থানীয় ভাবে এক বৈঠক বসে । সেখানে দুই চোরকে গণপিটুনী দেয়া হয়। এক পর্যায়ে পুলিশের একটি টিম সেখানে যায় এবং গণপিটুনীর ঘটনার ভিডিও চিত্র ধারণ করে। ফলে সাকিব পুলিশের মোবইল ফোন কেড়ে নেয় এবং পুলিশকে ঠেলা ধাক্কা মারে। পুলিশ দুই চোরকে তুলে নিয়ে আসতে চাইলে সাকিব তার সহযোগীদেরকে নিয়ে জোর করে চোরদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় ।
সংবাদ পেয়ে থানার ওসি আলাউদ্দিন অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে সাকিব সহ আটক দুই চোরকে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। আটক দুই চোরসহ সাকিবকে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত