1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কালাইয়ে কুজাইল দীঘির ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে মানববন্ধন! - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয় পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদেশি মদের চালান উদ্ধার, আটক বাবা-ছেলে!  জয়পুরহাটে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ৪৯৬ ঈদগাহ ময়দানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত!  ঈদুল আজহা পারস্পরিক সৌহার্দ্যতা ও ভাতৃত্ববোধ জাগ্রত করে।  শরীয়তপুরের কেন্দ্রীয় ঈদগাহে ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম!  পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফকির মোখলেছুর রহমান বাবু শাহ্!  সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়! 

কালাইয়ে কুজাইল দীঘির ইজারা নিয়ে অনিয়মের অভিযোগে মানববন্ধন!

মোঃ লিটন তালুকদার : ( কালাই ) 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

সরকারি জলাশয় ইজারা নিয়ে অনিয়ম ও প্রকৃত জেলেদের বঞ্চনার অভিযোগে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় কালাই ভূমি অফিসের সামনে ২১ জন জেলের অংশগ্রহণে মানববন্ধন আয়োজন করে মাদারপুর মালীপাড়া মংস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কুজাইল দীঘি ইজারা দেওয়া হলেও প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়া হয়নি। এক জেলে অভিযোগ করেন, “আমরা প্রকৃত মাছচাষী। দীর্ঘদিন ধরে এই ইজারার ওপরই আমাদের সংসার চলে। এবার যাদের ইজারা দেওয়া হয়েছে তারা মৎস্যজীবী নয়।”

সমবায় সমিতির সদস্য নয়ন চন্দ্র মালী বলেন, “আমরা ২০০৯ সাল থেকে নিয়মিত লিজ নিয়ে মাছ চাষ করি।  বিগত ৩০ তারিখে কুজাইল দীঘির জন্য সিডিউল ড্রপ করেছি। কিন্তু অন্য পক্ষ পরে টাকা জমা দিয়ে ইজারা পেয়েছে। তারা মৎস্যজীবী নয়। আমরা প্রকৃত মৎস্যজীবী; মাছ ধরেই জীবন চলে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুর নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”

মানববন্ধনে বক্তারা জানান, জেলেদের জীবিকা মূলত এই জলাশয়ের ওপর নির্ভরশীল। অনিয়ম হলে পরিবারগুলো আর্থিক সংকটে পড়বে।

এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়া বলেন, ইজারা সংক্রান্ত বিষয় তার নজরে এসেছে। লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট