সরকারি জলাশয় ইজারা নিয়ে অনিয়ম ও প্রকৃত জেলেদের বঞ্চনার অভিযোগে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় কালাই ভূমি অফিসের সামনে ২১ জন জেলের অংশগ্রহণে মানববন্ধন আয়োজন করে মাদারপুর মালীপাড়া মংস্যজীবী সমবায় সমিতি লিমিটেড।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কুজাইল দীঘি ইজারা দেওয়া হলেও প্রকৃত মৎস্যজীবীদের অগ্রাধিকার দেওয়া হয়নি। এক জেলে অভিযোগ করেন, “আমরা প্রকৃত মাছচাষী। দীর্ঘদিন ধরে এই ইজারার ওপরই আমাদের সংসার চলে। এবার যাদের ইজারা দেওয়া হয়েছে তারা মৎস্যজীবী নয়।”
সমবায় সমিতির সদস্য নয়ন চন্দ্র মালী বলেন, “আমরা ২০০৯ সাল থেকে নিয়মিত লিজ নিয়ে মাছ চাষ করি। বিগত ৩০ তারিখে কুজাইল দীঘির জন্য সিডিউল ড্রপ করেছি। কিন্তু অন্য পক্ষ পরে টাকা জমা দিয়ে ইজারা পেয়েছে। তারা মৎস্যজীবী নয়। আমরা প্রকৃত মৎস্যজীবী; মাছ ধরেই জীবন চলে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুর নেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”
মানববন্ধনে বক্তারা জানান, জেলেদের জীবিকা মূলত এই জলাশয়ের ওপর নির্ভরশীল। অনিয়ম হলে পরিবারগুলো আর্থিক সংকটে পড়বে।
এ বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আল মামুন মিয়া বলেন, ইজারা সংক্রান্ত বিষয় তার নজরে এসেছে। লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত