মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা

ঋণ আর সীমিত আয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রংপুর বি আর টি সি  ডিপো ব্যবস্থাপনা

  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

‎রংপুরে দীর্ঘদিন ধরে বিআরটিসির কোনো স্থায়ী বাস স্ট্যান্ড ও নিজস্ব ডিপো অফিস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর কেন্দ্রীয় কারাগারমুখী যাত্রীসহ সাধারণ মানুষ। ১৯৬১ সালে বিআরটিসির কার্যক্রম শুরু হলেও আজ পর্যন্ত রংপুরে স্থায়ী বাস স্ট্যান্ড ও ডিপোর জন্য নির্ধারিত কোনো জায়গা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

‎ফলে সময়ে সময়ে অস্থায়ীভাবে বাস স্ট্যান্ড ও ডিপো অফিসের স্থান পরিবর্তন করতে হয়েছে কর্তৃপক্ষকে,  বর্তমানে মহাসড়কের পাশে অস্থায়ীভাবে গড়ে ওঠা বিআরটিসির বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এখান দিয়ে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী, রোগী, স্বজন এবং কারাগারগামী মানুষ চলাচল করেন। ব্যস্ত মহাসড়ক পারাপার করতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি সৃষ্টি হচ্ছে নানাবিধ দুর্ভোগ।

‎ভুক্তভোগী যাত্রীরা জানান, কোনো নির্দিষ্ট প্ল্যাটফর্ম না থাকায় বাসে ওঠানামা করতে গিয়ে বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা চরম সমস্যায় পড়ছেন। রোগীবাহী পরিবেশের পরিবর্তে এখানে দুর্গন্ধ ও বিশৃঙ্খলা স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে।
‎‎স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলের মতে, ওই এলাকায় গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও এ এলাকায় পরিকল্পিত বাস স্ট্যান্ড ও ডিপো না থাকায় চরম অবহেলার পরিচয় বহন করে। দ্রুত একটি স্থায়ী সমাধান না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে সবার  আশঙ্কা।

‎এদিকে বিআরটিসি রংপুর ডিপোর আর্থিক সংকটের কথাও উঠে এসেছে। অভিযোগ রয়েছে, পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সময়ে ডিপো অফিস থেকে বিপুল অঙ্কের ঋণ সৃষ্টি হয়েছে। বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তারা সেই চাপ নিয়েই কাজ করছেন।
‎‎এ বিষয়ে বিআরটিসি রংপুর ডিপোর ম্যানেজার (অপারেশন) মোঃ জুলফিকার আলী বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই ডিপো অফিসের নিজস্ব আয় থেকে মাসিক প্রায় ৩৮ লাখ টাকা বেতন-ভাতা পরিশোধ করে আসছি। সুবিধাজনক সময়ে যারা দায়িত্বে ছিলেন, তারা উল্টো কয়েক কোটি টাকা ঋণ করে গেছেন। সেই দায় নিয়েও আমরা উন্নয়নমূলক কাজ করেছি।”

‎তিনি আরও জানান, “পুরাতন গাড়ি মেরামত করে বর্তমানে ৩৮টি বাস বিভিন্ন রুটে চালু রেখেছি। এর মাধ্যমে অনেক কষ্ট করে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়া হয়েছে। মালিক সমিতির কারণে শুধু রংপুর-ধামুরহাট রুটে বাস চালানো যাচ্ছে না, সেটাও দ্রুত সমাধান হবে। বাস স্ট্যান্ড ও ডিপো অফিসের জন্য জায়গা প্রায় নির্ধারিত হয়েছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই গ্রহণযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরো জানান যে আমরা নতুন যে বাস ঠাকুরগাঁও পঞ্চগড় রুটে নামিয়েছি তা খুবই দ্রুত যাত্রীসেবা নিশ্চিত করে থাকে ২ ঘন্টার মধ্যে ঠাকুরগাঁও ও পঞ্চগড় পৌঁছায়।

‎বিআরটিসির চালক ও কর্মচারীরাও জানান, স্থায়ী স্ট্যান্ড ও ডিপো হলে যাত্রীসেবা যেমন উন্নত হবে, তেমনি সংস্থার আয় ও সেবার মান বাড়বে। এখন দেখার বিষয়, কবে বাস্তবে রংপুরবাসী একটি পরিকল্পিত বিআরটিসি বাস স্ট্যান্ড ও ডিপোর সুফল পায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews