1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

র‍্যাবের অভিযানে টেকনাফে ১ লক্ষ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জামাল হোছাইন , কক্সবাজার :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ লক্ষ ইয়াবা উদ্ধার একইসাথে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার।

র‍্যাবের সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান,র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন,অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক চোরাচালান নিয়ন্ত্রণে নিরলসভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় চলমান মাদকবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ জানুয়ারি সিপিসি-১ র‌্যাব-১৫,কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল উক্ত অভিযান পরিচালনা করে।কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এবং মেরিন ড্রাইভ সড়কের আনুমানিক ২০০ গজ পূর্ব পাশে কাদেরের জমিতে বর্গা চাষী মোহাম্মদ হাকিমের পানের বরজের ভিতরে অভিযান চালায়।

সময় উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামি মোহাম্মদ হাকিম (২৩) তার নিজ হাতে মাটির নিচ থেকে ইয়াবার চালান বের করে দেয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী হলেন,বাহার ছড়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের নোয়াখালী পাড়ার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ হাকিম
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট