মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বর্ণের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, দু’জন আটক মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি!

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬




খালেদা জিয়া ১৮ কোটি মানুষের নেত্রী ছিলেন: প্রকৌশলী শ্যামল । ব্রাহ্মণবাড়িয়া সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশব্যাপী ঘোষিত ৭ দিনব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত ময়দানে জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিলাদ ও দোয়ার পাশাপাশি এদিন মরহুমার স্মরণে শোক বইতে গণস্বাক্ষর সংগ্রহ করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
​সভাপতির বক্তব্যে প্রকৌশলী শ্যামল বলেন, “বেগম খালেদা জিয়ার জানাজায় যে অভূতপূর্ব জনসমুদ্র দেখা গেছে, তা-ই প্রমাণ করে তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, বরং এদেশের ১৮ কোটি মানুষের হৃদয়ে তার অবস্থান ছিল। তিনি আমৃত্যু গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন লড়াই করে গেছেন। স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ও আপসহীন ভূমিকা বিএনপিকে গণমানুষের দলে পরিণত করেছিল।” তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার অবদান জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
​মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইউনুছিয়া ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা মারুফ কাসেমী। শোক কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews