বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

উত্তরবঙ্গে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, গোবিন্দগঞ্জে হাড়কাঁপানো  ঠান্ডায় দুর্ভোগ চরমে

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গজুড়ে চলমান তীব্র শীতের প্রকোপে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরি আবহাওয়ার কারণে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। কনকনে শীত ও ঘন কুয়াশায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে প্রতিদিনই।
বিশেষ করে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে। দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও খেটে খাওয়া মানুষেরা কাজের অভাবে অর্ধাহারে-অনাহারে জীবন যাপন করছেন। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেকেই খোলা আকাশের নিচে বা অস্থায়ী ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন। প্রচণ্ড ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু ও বয়স্ক মানুষ সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ নানা অসুস্থতায় ভুগছেন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র গুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও দিন দিন বাড়ছে বলে জানা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচলেও দেখা দিয়েছে ধীরগতি। এতে করে স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে।
এদিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দ্রুত প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণসহ দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews