1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
যথাযথ মর্যাদায় কুয়েত এ বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

যথাযথ মর্যাদায় কুয়েত এ বিজয় দিবস ২০২৫ উদযাপিত হয়েছে

আমির হোসাইন মজুমদার , কুয়েত
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ দূতাবাস কুয়েতে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে কুয়েত এ নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সাহেব সভাপতি ছিলেন। এতে দূতাবাসের কর্মকতা, বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং বাংলাদেশী পত্রপত্রিকা ও টিভি প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দিনের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে গতকাল সকালে কুয়েতস্থ বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ এবং কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। অতঃপর মওলানা আবুল কালাম আজাদ এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণীসমূহ পাঠ করে শোনান যথাক্রমে ব্রি: জে: জনাব রাকিবুল করিম চৌধুরী, জনাব এস এম সাইফুর রহমান ও জনাব মো: আতিকুল মামুন।

মান্যবর রাষ্ট্রদূত সভায় উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কুয়েতে থাকা বাংলাদেশি নাগরিকদের কুয়েতের আইন-কানুন মেনে চলতে বলেন এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করেন।

পরিশেষে একাত্তরে সকল শহীদ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত এবং প্রবাসী বাংলাদেশী তথা বাংলাদেশের জনগণের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট