মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

শাহজাদপুরে বিস্তৃর্ণ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুলের সমারোহ

  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিস্তৃর্ণ মাঠ জুড়ে রয়েছে হলুদ সরিষা ফুলের ব্যাপক সমাহার। রাত শেষে সকাল হলে দেখা যায়, নীল আকাশের নিচে ফসলের মাঠ জুড়ে হলুদ সরিষা ফুল। এ যেন প্রকৃতিতে বসন্ত লেগেছে সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হবার সাথে সাথেই সরিষা ফুলের সমারোহে হেসে ওঠে চারদিক।

মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছিরা। পড়ন্ত বিকেলের মিষ্টি রোদে সরিষা ফুলগুলো বাতাসে দোল খেতে থাকে। ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুভাস ছড়িয়ে দিচ্ছে চারদিকে। এ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলা ভূমি।

দিন শেষে বিকেলে দেখা যায়, ফুলের সৌন্দর্য উপভোগ করতে সরিষা মাঠে বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশুসহ বিনোদন প্রেমিরা। সরিষা মাঠ ঘুরে ঘুরে দেখেন এবং সৌন্দর্য উপভোগ করেন। কেউবা আবার মোবাইল ফোনে সেলফি তুলেন। মনের আনন্দে গান গেয়ে হলুদ সরিষা ফুলের মত মনকে সাজিয়ে বাড়ি যাচ্ছে।

সরিষা ক্ষেতে সরজমিনে গিয়ে উপজেলার সরিষাকোল গ্রামের কৃষক মো. রহম আলী সাথে কথা বলে জানা যায়, সরিষা চাষাবাদ করতে প্রতি বিগা জমিতে ৬ থেকে ৭ হাজার টাকা মত খরচ হয়েছে। লাভ হবে প্রতি বিগাতে ৯ থেকে ১০ হাজার টাকার মত। সরিষা চাষে যে সার আমরা ব্যবহার করি, পরবর্তীকালে ইরি ধান রোপনের সময় সার বেশি দেওয়া লাগে না। এতে আমাদের খরচ কিছুটা কমে যায়। তিনি বলেন, এবার মেঘ-বৃষ্টি না হলে আমরা লাভবান হবো ইনশাল্লাহ।

কৃষক রহম আলী আরো জানান, আমি ৭ বিগা জমিতে সরিষা চাষাবাদ করেছি। খরচ হয়েছে ৪৫ হাজার টাকার মত। তবে কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পাইনি। নিজের টাকা দিয়ে সার বীজ কিনেছি।

নাববিলা গ্রামের কৃষক মো. সাকওয়াত হোসেন বলেন, আমি ৫ বিঘা জমিতে সরিষা চাষাবাদ করেছি। ফুল আসা শেষের দিকে প্রায়। কার্তিক মাসে বীজ বুনেছি, পৌষ-মাঘ মাসের দিকে সরিষা তুলবো।

শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বছর সরিষার চাষাবাদ হয়েছে ১৫ হাজার ৫০০ হেক্টর জমিতে। লক্ষমাত্রা ১৬ হাজার হেক্টর জমিতে।মৌসুমের শুরুতে প্রতিকূল আবহাওয়ার কারণে গত বছরের চেয়ে এবার সরিষা চাষ কিছুটা কম হয়েছে। তবে সরিষা চাষে কৃষি বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সরিষার ফলন ভালো হবে বলে আশা হচ্ছে।মাঠ পর্যায়ে সরিষার পোকা দমনে ফেরোমন ফাঁদ ব্যবহার করা হচ্ছে।##

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews