বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে, লেনদেনে ইতিবাচক প্রবণতা

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫



সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ইতিবাচক প্রবণতায় শেষ হয়েছে। আজ সোমবার প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৬৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪৯০৬.২৯ পয়েন্টে পৌঁছায়। ডিএসইএস সূচক ৬.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০২৭.৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬.৮৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৮৯২.৯৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে আজ মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩টি লেনদেনের মাধ্যমে ১৩ কোটি ৫২ লাখ ৫৭ হাজার ৬৫৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার মোট মূল্য দাঁড়িয়েছে ৩৬৪ কোটি ৬৪ লাখ ৯৮ হাজার ১৮ টাকা।

ডিএসই লেনদেনে আজ মোট ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ২৮৭টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, ৫৩টির কমেছে এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।

ক্যাটাগরিভিত্তিক লেনদেনের মধ্যে ‘এ’ ক্যাটাগরির ২১৬টি ইস্যুর মধ্যে ১৫৭টি বেড়েছে ২৭টির কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৭৮ টির মধ্যে ৬৭টি ইস্যুর বেড়েছে, ৭টির কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে ‘জেড’ ক্যাটাগরির ৯৭টির মধ্যে ৬৩টি ইস্যুর দাম বৃদ্ধি পেয়েছে, ১৯টির কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

লেনদেনে সার্বিকভাবে বাজারে ক্রয়চাপ ছিল তুলনামূলকভাবে বেশি, যা সূচক বৃদ্ধি ও বাজারমূলধনে ইতিবাচক প্রভাব ফেলেছে।

 

সূত্র : অনলাইন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews