ডিএসইতে আজ মোট ১ লাখ ৩২ হাজার ৫০৩টি লেনদেনের মাধ্যমে ১৩ কোটি ৫২ লাখ ৫৭ হাজার ৬৫৩টি শেয়ার হাতবদল হয়েছে। যার মোট মূল্য দাঁড়িয়েছে ৩৬৪ কোটি ৬৪ লাখ ৯৮ হাজার ১৮ টাকা।
ডিএসই লেনদেনে আজ মোট ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার কেনা-বেচা হয়েছে। এর মধ্যে ২৮৭টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, ৫৩টির কমেছে এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে।
ক্যাটাগরিভিত্তিক লেনদেনের মধ্যে 'এ' ক্যাটাগরির ২১৬টি ইস্যুর মধ্যে ১৫৭টি বেড়েছে ২৭টির কমেছে এবং ৩২টির দাম অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরিতে ৭৮ টির মধ্যে ৬৭টি ইস্যুর বেড়েছে, ৭টির কমেছে এবং ৪টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে ‘জেড’ ক্যাটাগরির ৯৭টির মধ্যে ৬৩টি ইস্যুর দাম বৃদ্ধি পেয়েছে, ১৯টির কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেনে সার্বিকভাবে বাজারে ক্রয়চাপ ছিল তুলনামূলকভাবে বেশি, যা সূচক বৃদ্ধি ও বাজারমূলধনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
সূত্র : অনলাইন
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত