বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের গৌরব উজ্জ্বল ভুমিকা: এসপি জান্নাত আফরোজ

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরব উজ্জ্বল ভুমিকায় পুলিশ সুপার (এসপি) জান্নাত আফরোজ। আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সফলভাবে দায়িত্ব পালন শেষে কন্টিনজেন্ট গুছিয়ে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তিনি BANFPU রোটেশন-১৮-এর কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মিশনের কার্যক্রম শেষ হলেও কন্টিনজেন্ট প্রত্যাবর্তনের সমন্বয় কার্যক্রম সম্পন্ন করতে বর্তমানে তিনি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাশায় অবস্থান করছেন।

আন্তর্জাতিক অঙ্গনে তিনি সুনাম ও দক্ষতার সহিত বাংলাদেশের প্রতিনিধিত্ব পালন করেছেন । দায়িত্ব পালনে সৎ ও পেশাদার কর্মকর্তা হিসেবে এসপি জান্নাত আফরোজ দেশ-বিদেশে প্রশংসিত হয়েছেন। পেশাগত জীবনের পাশাপাশি একজন পুলিশ কর্মকর্তা হিসেবে মানবিক কর্মকাণ্ডেও তিনি পিছিয়ে নেই।

উল্লেখ্য, এসপি জান্নাত আফরোজ মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখা সামাজিক সংগঠন ‘উই আর বাংলাদেশ (ওয়াব)’–এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। ওয়াবের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের সহায়তা, সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক উদ্যোগে তিনি নিয়মিতভাবে সহযোগিতা করে যাচ্ছেন।

সহকর্মী ও স্থানীয়দের কাছে তিনি একজন কর্মঠ, মানবিক ও দয়ালু কর্মকর্তা হিসেবে পরিচিত। পেশাদারিত্বের পাশাপাশি ব্যক্তিগত জীবনে তার পশুপাখির প্রতি বিশেষ মমতা রয়েছে। প্রাণীদের প্রতি তার ভালোবাসা ও যত্ন তাকে আরও মানবিক করে তুলেছে। এ ছাড়াও তিনি ভ্রমণ পিপাসু, সুযোগ পেলেই দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানে ঘুরে বেড়াতে ভালোবাসেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তার তৃতীয় বারের মতো তার দায়িত্ব পালন বাংলাদেশ পুলিশের জন্য মর্যাদা ও গৌরব বয়ে এনেছে। সংশ্লিষ্ট মহলের আশা, এসপি জান্নাত আফরোজের অভিজ্ঞতা, দক্ষতা ও অবদান ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণকে আরও সুদৃঢ় ও সম্মানজনক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews