বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি কালীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ চেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ আবাসন খাতের উন্নয়নে ৬ দফা প্রস্তাবনা উপস্থাপন কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বর্ষিয়ান সাংবাদিক আতাহার ইকবাল আর নেই ! দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনহীন ওষুধ রাখায় মিত্র ফার্মেসিকে জরিমানা কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার সিরাজগঞ্জ পৌরকর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের নির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত  কালীগঞ্জে বিএনপি নেতা শাখাওয়াতের বিরুদ্ধে অপপ্রচার অভীক্ষাপদ প্রণয়নে ব্লুম ট্যাক্সোনমির ধারণার ব্যবহার: প্রাথমিক তৃতীয় ও চতুর্থ শ্রেণির বাংলা ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের আলোকে

অনলাইন মিডিয়া এসোসিয়েশনের উদ্যোগে কর্মশালা ও সনদপত্র প্রদান

  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

​ভুয়া তথ্য, ভুল রিপোর্টিং ও আইনগত জটিলতার ঝুঁকি মোকাবিলায় অনলাইন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া এসোসিয়েশন (বুমা)-এর উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় শহরের কাউতলি স্বপ্নতরী কনভেনশন হলে “অনলাইন সাংবাদিকতায় চ্যালেঞ্জ: সৃজনশীল লেখক ও সাংবাদিকদের কর্মশালা” শীর্ষক এই গুরুত্বপূর্ণ আয়োজনটি অনুষ্ঠিত হয়।
​কর্মশালায় সাংবাদিকতা, আইন ও সৃজনশীল লেখালেখি—এই তিনটি বিষয়ে একাধিক সেশন পরিচালনা করেন দেশের খ্যাতমান প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণের সেশনগুলোতে সাংবাদিক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন ‘অনলাইন সাংবাদিকতা ও জাতীয় নির্বাচনী রিপোর্টিংয়ে সতর্কতা’ নিয়ে আলোচনা করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরিফ খান সাংবাদিকদের জন্য আইনি জ্ঞান ও অনলাইন তথ্যপ্রকাশ সংক্রান্ত করণীয়-নিষেধের ওপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এছাড়া কবি ও গবেষক ইমরান মাহফুজ সৃজনশীল লেখালেখি ও কার্যকর কন্টেন্ট রাইটিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
​ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপাল আবু জাফর মুহাম্মদ আরিফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের গবেষক ও পরিচালক ড. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসনের এনডিসি শাহরিয়ার হাসান, প্রেস ক্লাবের সহসভাপতি ইব্রাহিম খান সাদাত, বুমা’র সভাপতি কবি লিটন হোসাইন জিহাদ, কবি ও সংগঠক রেজাউল করিম, এবং সাধারণ সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী উপস্থিত ছিলেন।
​আলোচনায় বক্তারা উল্লেখ করেন, ডিজিটাল যুগে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে এবং আইনি জটিলতা এড়াতে সাংবাদিকদের নিয়মিত প্রশিক্ষণ ও গবেষণামূলক কাজের গুরুত্ব অপরিসীম। কর্মশালায় জেলার বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক মাধ্যম সংশ্লিষ্টরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews