বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

পীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণ

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের চন্ডিপুর এলাকায় আদালতের স্থিতাবস্থা রক্ষার নির্দেশনা অমান্য করে বিবাদীপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক ঘরবাড়ি নির্মাণের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আদালত কতৃক নোটিশে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে সংশ্লিষ্ট সম্পত্তিতে ওই গ্রামের হরিশচন্দ্র পালের পুত্র জয়ন্ত চন্দ্র পাল এবং একই গ্রামের মৃত ললিতচন্দ্র পালের পুত্র অমূল্য চন্দ্র পালের দায়েরকৃত মামলায় আদালত জেএল নং ১০৪ সিএস খতিয়ান নং- ৪৪, এসএ খতিয়ান নং- ৮২, আর এস খতিয়ান নং- ৫০৫,হাল দাগ নং- ৭৬৮ সম্পত্তিতে নালিশী সম্পত্তি থাকায় আদালত দুই পক্ষকে পৃথক পৃথকভাবে ফৌজদারি কার্যবিধি ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা জারি করে। পরিদর্শনে দেখা গেছে,নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ২০ নভেম্বর বিবাদীপক্ষ অমূল্য চন্দ্র পাল গং-রা গোপনে নির্মাণসামগ্রী এনে উক্ত জায়গায় ঘর তোলা শুরু করে।

বাদী জয়ন্ত চন্দ্র পাল ও তার পরিবার বাধা দিতে গেলে বিবাদীপক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং বাদীপক্ষকে মারধর, লাঠিসোঁটা দিয়ে হামলার হুমকি, এমনকি প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে। এবং প্রকাশ্যে ভাড়াটিয়া বাহিনী কর্তৃক স্থাপনা নির্মাণ করে । এতে বাদীপক্ষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়।

বাদীপক্ষ জয়ন্ত পাল অভিযোগ করেন, “আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা জোর করে ঘর তুলছে। নিষেধ করায় আমাদের ওপর হামলার চেষ্টা করেছে, হত্যার হুমকিও দিয়েছে। আমরা এখন সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি।”

স্থানীয় এলাকাবাসী জানায়, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এমন জোরপূর্বক দখল ও নির্মাণ সাম্প্রতিক সময়ে এলাকায় দেখা যায়নি। এতে জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

বাদীপক্ষ দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি জানায় এবং বিবাদীপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews