বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার ‎চাকরি না পেয়ে উদ্যোক্তা জেমি: কর্মসংস্থান ১০০ নারীর লামার পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩০ ব্যাটালিয়ন কমান্ডার নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ – সবার আগে বাংলাদেশ

আলেমদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে : ধর্ম উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫




আলেমদেরকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত না হলে দেশে সুখ-শান্তি আসবে না। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ কথা বলেছেন।

গতকাল (শুক্রবার) চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের তৎপর হতে হবে। জনগণের সঙ্গে ওলামা-মাশায়েখদের সম্পর্ক থাকতে হবে। তাদের দেখভাল করতে হবে এবং খোঁজখবর নিতে হবে। বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে ওলামাদেরকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, আমরা নিজের দোষ দেখিনা, পরের দোষ খুঁজে বেড়াই। কাউকে সম্মান জানালে তার কাছ থেকে সম্মান পাওয়া যায়। তিনি সকলের প্রতি বিনয়ী হওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, ক্ষমতা, টাকা-পয়সা বা ধন-দৌলত কোনকিছু স্থায়ী নয়। এদেশে একসময় যাদের অর্ডারে মানুষের ফাঁসি হয়েছে, আজ অন্যদের অর্ডারে তাদের ফাঁসি হতে যাচ্ছে। এ কারণেই সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে।

তিনি বলেন, উলামায়ে কেরামদের সংস্পর্শের বরকতে  জীবন আলোকিত হয়। উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করা যায়। তিনি  আলেম-ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাখা ও তাদের কাছ থেকে নেক দোয়া নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। আরও উপস্থিত ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, জামিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামারা ।

উল্লেখ্য, দু’দিনের বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে গত ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস উত্তীর্ণ প্রায় তিন হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews