1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব সভাপতির ওপর হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবি খোকসা বি মির্জাপুর আগুনে পুরলো ৬ পরিবারের ঈদ!!  কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকম্মিক পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী! পাবনায় মাদক মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদন্ড সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান গোমস্তাপুর উপজেলায় ৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পুলিশ সুপার এর সাথে মাননীয় এমপি মহোদয়ের মতবিনিময়! কবিতা /রক্তে কেনা স্বাধীনতা / লায়ন মোঃ গনি মিয়া বাবুল মাদকবিরোধী কর্মসূচি বাস্তবায়নে আইস্যাপ বাংলাদেশ চ্যাপ্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণের আলোচনা সভা ও ইফতার মাহফিল শেরপুরের শ্রীবরদীতে মাদক বিরোধী অভিযানে ১০১ পিচ ইয়াবা সহ আটক-১

চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

কুমিল্লা প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে বিস্তৃত লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৮ নভেম্বর ২০২৫ ইং, মঙ্গলবার বিকালে মহিচাইল ইউনিয়নের ঘাটিঘোড়া গ্রামে এ লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন।

এ সময় আতিকুল আলম শাওন গ্রামজুড়ে বিভিন্ন দোকান, পথচারী, ঘর-বাড়ি এবং বাড়ির মা-বোনদের হাতে লিফলেট তুলে দেন। তিনি বলেন, ৩১ দফা হচ্ছে একটি জনগণমুখী রূপরেখা। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ন্যায়-অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চান্দিনা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান সরকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবদলের সভাপতি–সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি–সাধারণ সম্পাদক, কৃষক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

লিফলেট বিতরণের সময় এলাকায় উল্লেখযোগ্য জনস্রোত লক্ষ্য করা যায়। গ্রামের সাধারণ মানুষ নেতৃবৃন্দকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই ৩১ দফার বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আগ্রহ দেখান।

নেতাকর্মীদের অংশগ্রহণ ও মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট