রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

পঞ্চগড়ে চা চাষীদের সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫




পঞ্চগড়ে চা শিল্পে অগ্রযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ছয় শতাধিক চা চাষীদের নিয়ে চা চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সম্মেলনের শুরু হয়। পরে সরকারি অডিটোরিয়ামে আলোচনা সভা ও চায়ের মান উন্নয়ন বিষয়ক কর্মশালা, চা বাগান মালিক সমিতির ওয়েবসাইট ও অ্যাপসের উদ্বোধন এবং সাংস্কৃতি পরিবেশনা পরিবেশিত হয়।
সম্মেলনে জেলা প্রশাসক সাবেত আলী, চা বোর্ডের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান, চা বাগান মালিক সমিতির সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মানিক উদ্দীন, চা চাষী আহসান হাবিব সরকারসহ চা চাষীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা জানান, গত কয়েক বছর কারখানা মালিকদের সিন্ডিকেটে দাম না পেয়ে লোকসান গুণতে হয় চা চাষিদের। কিন্তু গত এক বছরে জেলা প্রশাসনের শক্ত পদক্ষেপ নেয়ায় ঘুরে দাঁড়ায় সমতলের চা শিল্প। কাঁচা চা পাতার দাম কেজি প্রতি ১৭ টাকা থেকে ৩০ টাকারও বেশি দরে এখন বিক্রি হচ্ছে। ভালো মানের চা তৈরি হওয়ায় নিলাম বাজারে কদর বেড়েছে পঞ্চগড়ের চায়ের। আগামী দিনে চা শিল্পের আরও বিকাশে চা চাষী কারখানা মালিকসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews