1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বান্দরবানের লামায় আওয়ামী লীগের মশাল মিছিল, গ্রেফতার ১ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত ! ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকতকে সংবর্ধনা ! রাজশাহীর  মহনপুরের, মহিষকুন্ডি গ্রামের,অধ্যাপক ড,শামিম আরা চৌধুরী  ! নজরুল স্মৃতি পদক পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল ! ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে তারাগঞ্জে বৃক্ষরোপণের উদ্বোধন ! জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি ! কক্সবাজার থেকে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী ! সমাজের কল্যাণে যারা কাজ করে তাদের সম্মান দেওয়া নৈতিক দায়িত্ব,কৃষিমন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন ! কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি মহিলা আসামীসহ ১৯ কেজি গাঁজা জব্দ  ! কুমিল্লায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার কেন্দ্রীয় শিবির নেতা জিসান,গুমের নাটক সাজানোর দাবি পুলিশের !

বান্দরবানের লামায় আওয়ামী লীগের মশাল মিছিল, গ্রেফতার ১

আফজাল হোসেন জয়, বান্দরবান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বান্দরবানের লামায় রাতে মশাল মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় তারা এ মিছিল করেন।

মিছিলের খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে মিছিলে থাকা রফিক আলম (৪৩) নামে ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় রফিক ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড এর ফকিরাখোলা এলাকার বাহাদুর মিয়ার ছেলে।বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনায় রাত ব্যাপী অভিযান চালিয়ে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, লামা উপজেলায় ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে গত কাল মঙ্গল বার রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ১০মিনিট পর্যন্ত ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড হারগাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় মশাল মিছিল করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেয় ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক মেম্বার কুতুব উদ্দিন।মশাল মিছিলে ২০/২৫ জন লোক উপস্থিত ছিল। মিছিলে তারা বান্দরবানের মাটি শেখ হাসিনা ঘাঁটি ও ১৩ তারিখ লক ডাউন সফল করুন সহ নানা স্লোগান দিয়ে মিছিল করেন।

কুতুব উদ্দিন ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড শানকুরপাতা ঝিরির উলামিয়ার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি। এদিকে লামার ৫ নং সরই ইউনিয়নের কেয়াজুপাড়া বাজারে আজ বৃহস্পতি বার (১৩ নভেম্বর) ভোরে সড়কে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। অনেকে আগুন লাগার ঘটনাটি নিষিদ্ধ আওয়ামী লীগ করেছে বলে ধারনা করছেন। একটি রাজনৈতিক দলের অভিযোগ ১৩ নভেম্বর লকডাউন সফল করতে এই আগুন লাগানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট